রবীন্দ্র-নজরুলজয়ন্তী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্র-নজরুলের চেতনা বাঙালি অস্তিত্বের সঙ্গে মিশে আছে। এ চেতনা আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। গতকাল জয়পুরহাটে রবীন্দ্র-নজরুল জন্মোৎসবে অনুষ্ঠিত ‘চেতনায় রবীন্দ্র-নজরুল’ শীর্ষক আলোচনায় বক্তারা এ কথা বলেন। জয়পুরহাট মহিলা ডিগ্রি কলেজে অনুষ্ঠিত দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ ও জয়পুরহাট মহিলা ডিগ্রি কলেজ। আলোচনার পর ছিল সংগীত ও গীতি আলেখ্য।লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে গত শনিবার সন্ধ্যায় লোহাগড়া রামনারায়ণ গণগ্রন্থাগারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনার পর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। শিল্পীরা একক, দ্বৈত ও দলীয় সংগীত, নৃত্য এবং কবিতা আবৃত্তি পরিবেশন করেন।