রবীন্দ্র-নজরুলজয়ন্তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গত শনিবার রাতে রবীন্দ্র-নজরুলজয়ন্তী পালিত হয়েছে।উদীচী শিল্পীগোষ্ঠী ও দোলনচাঁপা সংগীতাঙ্গন যৌথভাবে জেলা শিল্পকলা একাডেমীতে এই অনুষ্ঠানের আয়োজন করে। সুনীল কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ফকীর আবদুর রশিদ। এ ছাড়া বক্তব্য দেন অশোকা দত্ত, শংকর চন্দ্র সিনহা, সৈয়দ সিদ্দিকুর রহমান, শ্যামা দে, গোলাম সরোয়ার ও আজিজুল হাসান। তাঁরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের ওপর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।আলোচনা শেষে স্থানীয় শিল্পীরা সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন।