রবীন্দ্র-নজরুলজয়ন্তী রাজউক কলেজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজে গতকাল শনিবার রবীন্দ্র-নজরুল জন্মোৎসব উদ্যাপিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কলেজের বোর্ড অব গভর্নরসের সভাপতি শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী। নতুন প্রজন্মকে রবীন্দ্র-নজরুলচর্চায় উৎসাহিত ও অনুপ্রাণিত করার উদ্দেশ্যে এ উৎসবের আয়োজন করা হয়। রবীন্দ্র ও নজরুলসংগীতে জাতীয় পর্যায়ের শিল্পী ও আবৃত্তিকারেরা তাঁদের পরিবেশনা উপস্থাপন করেন। কলেজের অধ্যক্ষ কর্নেল এ এস এম মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. নূরুল হুদা। বিজ্ঞপ্তি।