রবীন্দ্র-নজরুলের কবিতা আবৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবৃত্তি সংগঠন ‘আবৃত্তি মেলা’র আয়োজনে গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ছিল রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের স্মরণে ‘রবীন্দ্র-নজরুল সন্ধ্যা’। অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে কবিগুরুর ‘অন্তর মম বিকশিত করো’ আবৃত্তি করেন আবৃত্তি মেলার শিল্পীরা। এরপর ছিল রবীন্দ্রনাথ ও নজরুলের কবিতার একক আবৃত্তি।