রবীন্দ্র-নাচ নিয়ে তিন দিনের উৎসব করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমী বছরব্যাপী নানা কর্মসূচি হাতে নেয়। তারই শেষ আয়োজন নৃত্য উৎসব। এই উৎসব নিয়ে বললেন আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট শর্মিলা বন্দ্যোপাধ্যায়। এই নৃত্য উৎসবে কী থাকছে?উৎসব হবে তিন দিন, আজ শুক্রবার থেকে রোববার পর্যন্ত। উৎসব উদ্বোধন হবে আজ সকাল ১০টায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে। এখানে আমি একটি প্রবন্ধ উপস্থাপন করব—‘রবীন্দ্র নৃত্য ভাবনা’। বিকেলে মহড়াকক্ষে একটি নৃত্য কর্মশালা পরিচালনা করব। কাল শনিবার বেলা ১১টায় জাতীয় নাট্যশালায় হবে নাচের অনুষ্ঠান ‘রবীন্দ্রনাথ ও আধুনিক নৃত্য’। এখানে আমি নাচ এবং ভিডিওচিত্রের মাধ্যমে পুরো ব্যাপারটি তুলে ধরব। রবীন্দ্রনাথের ‘দুই পাখী’ কবিতা অবলম্বনে নৃত্যনাট্য তৈরি করেছেন দীপা খন্দকার। সন্ধ্যায় থাকবে তার প্রদর্শনী। আর রোববার একই সময়ে তামান্না রহমানের পরিচালনায় থাকবে নৃত্যনাট্য চিত্রাঙ্গদা। ‘রবীন্দ্র নৃত্য ভাবনা’ প্রবন্ধে কোন ব্যাপারগুলো থাকছে?রবীন্দ্রনাথ ঠাকুর কীভাবে নাচের ব্যাপারে আগ্রহী হলেন, নাচ নিজে আয়ত্ত করলেন, নিজে তা ব্যবহার করলেন। এই সবই শান্তিনিকেতনে নাচের ওপর পদ্ধতিগতভাবে প্রশিক্ষণ শুরু হওয়ার আগের কথা। আরও থাকছে পদ্ধতিগতভাবে শিক্ষার শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত রবীন্দ্র-নাচের চিত্র। রবীন্দ্রনাথের নাচ নিয়ে আপনি নিজে আর কিছু করছেন?শান্তিনিকেতন থেকে আসার পর ১৯৮৩ সালে আমি ছায়ানটে শ্যামা নৃত্যনাট্যটি করেছিল। এই নৃত্যনাট্য নিয়ে আমি আবার কাজ করছি। এবার নতুনভাবে শ্যামাকে দর্শকদের সামনে আনার পরিকল্পনা করেছি। মহড়া চলছে।