রবীন্দ্র-প্রেমে মাধুরী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দোলা রে’র দুলুনি দেখেছেন। দেখেছেন হূদয়ে ধাক্কা দেওয়া ‘ধাক্ ধাক্’ কিংবা ‘এক দো তিন’। এবার রবীন্দ্রসংগীতের ছন্দে নাচলেন মাধুরী দীক্ষিত। কলকাতা ‘মিরচি মিউজিক অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে ‘ওরে গৃহবাসী’ গানটির সঙ্গে শুধু নাচেননি, গেয়েছেনও। মাধুরী জানালেন, রবীন্দ্রধারার নাচের সঙ্গে তিনি স্কুল থেকেই পরিচিত।
মাধুরী ছাড়াও এই অনুষ্ঠানে দর্শকদের মুগ্ধ করেছেন আকৃতি কক্কর, বারখা বিশট। সুচিত্রা সেনের স্মৃতি স্মরণ করে নুসরাত নেচেছেন প্রয়াত মহানায়িকার জনপ্রিয় কিছু গানে। ঋতুপর্ণ ঘোষের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ পারফর্ম করেছেন সৌম্যজিৎ ও সুরেন্দ্র।
রোববার স্টার জলসায় প্রচারিত হবে ‘মিরচি মিউজিক অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানটি। টিএনএন।