রবীন্দ্র বিতর্ক উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘এখনো শোষিতের অনুভূতির বহিঃপ্রকাশ “রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি”র মাধ্যমে যতটা ঘটে, আর কোনো কবিতায় ততটা নয়। এতে প্রমাণ হয় রবীন্দ্রনাথ এখনো প্রাসঙ্গিক।’গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে অনুষ্ঠিত আন্তক্লাব রবীন্দ্র বিতর্ক উৎসবের দ্বিতীয় দিনে ‘একবিংশ শতাব্দীতে রবীন্দ্রনাথ অচল’ বিষয়ের বিপক্ষে এভাবেই যুক্তি উপস্থাপন করেন শামসুন্নাহার হল ডিবেটিং ক্লাবের তরুণ তার্কিকেরা। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে এ উৎসবের আয়োজন করে জগন্নাথ হলের ডিবেটিং ক্লাব।এ ছাড়া গতকাল ‘রবীন্দ্রসংগীত মধ্যবিত্তের’ এবং ‘রবীন্দ্রনাথের বর্ষা শ্রেণীহীন’—এ দুটি বিষয়ে বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে ৩২টি ডিবেটিং ক্লাবের তার্কিকেরা অংশ নেন। গত বুধবার থেকে শুরু হওয়া এ উৎসব চলবে ৭ মে পর্যন্ত।