রবীন্দ্রজন্মবার্ষিকীর অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকী। এ উপলক্ষে দেশের বিভিন্ন টিভি চ্যানেল তাদের অনুষ্ঠানমালা সাজিয়েছে। জন্মবার্ষিকীর কিছু অনুষ্ঠান নিয়ে এই প্রতিবেদনে।এটিএন বাংলা: রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য শ্যামা অবলম্বনে এটিএন বাংলা নির্মাণ করেছে গীতিনৃত্যনাট্য শ্যামা। আর এতে শ্যামার ভুমিকায় দেখা যাবে সাদিয়া ইসলাম মৌকে। তাঁর সঙ্গে রয়েছেন কবিরুল ইসলাম রতন। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে রয়েছে বিশেষ নাটক রতন। এটি পরিচালনা করেছেন আবুল হায়াত। এতে অভিনয় করেছেন আহমেদ রুবেল, রওনক হাসান ও পৃথা। দেখানো হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রাসমণির ছেলে’ অবলম্বনে টেলিছবি রাসমণির ছেলে। এটি পরিচালনা করেছেন সাইদুল আনাম টুটুল। অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী প্রমুখ।চ্যানেল আই: পঁচিশে বৈশাখ উপলক্ষে চ্যানেল আইয়ের জন্য তৈরি হলো নাটক ত্যাগ। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘ত্যাগ’ অবলম্বনে নির্মিত নাটকটি পরিচালনা করেছেন মাহবুবা ইসলাম সুমী। নাটকটির অভিনয়শিল্পীরা হলেন, চিত্রনায়িকা পূর্ণিমা ও টিভি অভিনেতা শোয়েব।এনটিভি: বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত শাহজাদপুরের কুটিবাড়ী থেকে রবীন্দ্রজন্মবার্ষিকীর অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে। থাকছে নাটক রবিবার। সুমন আনোয়ারের চিত্রনাট্য ও পরিচালনায় এ নাটকে অভিনয়শিল্পীরা হলেন, মাহফুজ আহমেদ, জয়া আহসান প্রমুখ।দেশ টিভি: নাটক মহামায়া। এর নাট্যরূপ দিয়েছেন আকরাম খান ও ইলোরা লিলিত। এটি পরিচালনা করেছেন আকরাম খান। রবীন্দ্রনাথের ছোটগল্প ‘মহামায়া’ অবলম্বনে নাটকটি নির্মিত হচ্ছে। এতে অভিনয় করছেন বিদ্যা সিনহা সাহা মিম, ওমর আয়াজ অনি প্রমুখ। আরটিভি: তিন দিনের নিজস্ব অনুষ্ঠান দিয়ে রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকীর অনুষ্ঠানমালা সাজিয়েছে আরটিভি। রবীন্দ্রনাথের অস্পষ্ট লিপিকার অবলম্বনে নির্মিত হচ্ছে নাটক অস্পষ্ট। নাট্যরূপ দিয়েছেন রবিশঙ্কর মৈত্রী এবং পরিচালনা করেছেন সৈয়দ সাবাব আলী। নাটকে রবীন্দ্রনাথের ভূমিকায় অভিনয় করবেন খ্যাতিমান কবি নির্মলেন্দু গুণ। বাংলাভিশন: বাংলাভিশনে থাকছে রবীন্দ্রনাথের ছোটগল্প অবলম্বনে নাটক কুসুম কথা। কাওনাইন সৌরভের নাট্যরূপ ও পরিচালনায় এ নাটকে অভিনয় করবেন আনিসুর রহমান মিলন, সুমাইয়া শিমু, তারিক আনাম খানসহ আরও অনেকে। থাকবে অদিতি মহসিনের উপস্থাপনায় বিশেষ গানের অনুষ্ঠানও। এখানে গান পরিবেশন করবেন শাকিলা জাফর ও সাদি মহম্মদ।