রবীন্দ্রজয়ন্তী আর মা দিবসে 'সাদাকালো'র আয়োজন
রবীন্দ্রজয়ন্তী আর মা দিবস উপলক্ষে সাদাকালো দুদিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করেছে৷ ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকায় (২৬ মিরপুর রোড) এই আয়োজনের প্রথম দিন আজ শুক্রবার থাকছে ‘সারাবেলা সত্যজিতের রবীন্দ্রনাথ’ শিরোনামে পোশাক প্রদর্শনী৷ সত্যজিৎ রায়ের চলচ্চিত্রে ব্যবহার করা রবীন্দ্রসংগীত নিয়ে অনুষ্ঠান হবে সন্ধ্যা সাতটায়৷ উপস্থাপনা করবেন রবীন্দ্রসংগীতশিল্পী লিলি ইসলাম৷ গান করবেন অণিমা রায়, শারমিন সাথী ইসলাম, জয়িতা, সেমন্তি মঞ্জুরি, নির্ঝর, অভিক, আশিক, গুঞ্জন, সুস্মিতা মণ্ডল, অ্যানি রিয়াজ, সাবরিনা খান, ফাল্গুনী বসাক প্রমুখ৷ বিকেল পাঁচটায় হবে তথ্যচিত্র রবীন্দ্রনাথ-এর প্রদর্শনী৷
বিশ্ব মা দিবস উপলক্ষে কাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় মাকে নিয়ে গল্প বলবেন জাহীদ রেজা নূর, কবিকণ্ঠে কবিতা পড়বেন কবি হেলাল হাফিজ এবং আবৃত্তি করবেন জয়ন্ত চট্টোপাধ্যায়, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, লায়লা আফরোজ, শিমুল মুস্তাফা, হাসান আরিফ, মাহিদুল ইসলাম, ঝর্ণা সরকার ও অনন্যা লাবণী৷