রবীন্দ্রজয়ন্তী উদ্যাপন নিয়ে প্রামাণ্যচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোড়াসাঁকো ও শান্তিনিকেতনের বাইরে ১৯৩০ সালে রবীন্দ্রজয়ন্তী উদ্যাপন করা হয়েছিল বাংলাদেশের নেত্রকোনায়। দত্ত উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন শান্তিনিকেতনের সংগীত ভবনের আচার্য শৈলজারঞ্জন মজুমদার। এর জন্য রবীন্দ্রনাথ এক চিঠিতে শৈলজারঞ্জন এবং নেত্রকোনাবাসীকে কৃতজ্ঞতা জানিয়েছিলেন। এ ছাড়া নেত্রকোনার প্রতি কবির ভালোবাসা ফুটে উঠেছে তাঁর ‘শ্যামলী’ কবিতায়। এমনই নানা তথ্য জানা যাবে উদয় পথের পানে প্রামাণ্যচিত্রে। রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে নেত্রকোনায় সেই রবীন্দ্রজয়ন্তী উদযাপন নিয়ে তৈরি হলো প্রামাণ্যচিত্রটি। এখানে সুত্রধর হিসেবে আছেন কবি নির্মলেন্দু গুণ। তিনি শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নানা অজানা এবং ঐতিহাসিক তথ্য তুলে ধরেছেন। পচিশে বৈশাখ সন্ধ্যায় বাংলাভিশনে দেখানো হবে প্রামাণ্যচিত্রটি।