রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে কিছু আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রবীন্দ্রমেলা’ শুক্রবারকথা ছিল, ‘চ্যানেল আই রবীন্দ্রমেলা’ হবে আজ বুধবার। কিন্তু না, হরতালের কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে। জানা গেছে, ‘চ্যানেল আই রবীন্দ্রমেলা’ হবে আগামী শুক্রবার। ওই দিন তেজগাঁওয়ে চ্যানেল আই কার্যালয়ে সকাল সাড়ে ১০টায় এই মেলা উদ্বোধন করা হবে।মন জাগো মঙ্গলালোকেরবীন্দ্রজয়ন্তীতে গুলশান ক্লাবে আয়োজন করা হয়েছে রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান ‘মন জাগো মঙ্গলালোকে’। এ অনুষ্ঠানে রেজওয়ানা চৌধুরী বন্যার পরিচালনায় সুরের ধারা ও সাদি মহম্মদের পরিচালনায় রবিরাগ গান করবে। একক গান গাইবেন পাপিয়া সারোয়ার, স্বপন দত্ত, মিতা হক, ফাহিম হোসেন চৌধুরী, লিলি ইসলাম, সালমা আকবর, অদিতি মহসিন, আজিজুর রহমান ও নন্দিতা ইয়াসমিন। আবৃত্তি করবেন জয়ন্ত চট্টোপাধ্যায়, শিমুল মুস্তাফা ও শারমিন লাকি। সঞ্চালনা করবেন শম্পা রেজা ও হাসান আবিদুর রেজা। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত ১০টা পর্যন্ত এসএ টিভি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।দুই বাংলার শিল্পীদের কণ্ঠে রবীন্দ্রসংগীতমাছরাঙা টেলিভিশনে আজ বেলা সাড়ে ১১টায় প্রচারিত হবে দুই বাংলার শিল্পীদের গাওয়া রবীন্দ্রসংগীত নিয়ে অনুষ্ঠান ‘বাংলা গানের উৎসব’। অনুষ্ঠানে থাকছে রেজওয়ানা চৌধুরী বন্যা, ফাহিম হোসেন চৌধুরী, মিতা হক, বুলবুল ইসলাম, শামা রহমান, শ্রীকান্ত আচার্য, শুভমিতা, জয়তী চক্রবর্তী ও অদিতি গুপ্তর গান।সুরে সুরে জন্মদিনের শ্রদ্ধাঞ্জলিএশিয়ান টিভিতে আজ রাত সোয়া ১১টায় প্রচারিত হবে অনুষ্ঠান ‘সুরে সুরে জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি’। অনুষ্ঠানে ১৪টি রবীন্দ্রসংগীত গাইবেন সিঁথি সাহা। উপস্থাপনা করবেন লিজা।