রবীন্দ্রজয়ন্তীতে এবিসি রেডিওর আয়োজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে কাল শনিবার এবিসি রেডিও নানা আয়োজন করেছে। গল্প-গানে রবীন্দ্রনাথ [ভোর ০৬.০৫টা- সকাল ০৯টা] রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন, তাঁর গান ও কথাবন্ধু পম্পার কথায় ভোরের বিশেষ আয়োজন।প্রাণের মানুষ [সকাল ০৯টা- দুপুর ১২টা] দুই প্রজন্মের রবীন্দ্র ভাবনা নিয়ে এই আয়োজনে কথাবন্ধু রাব্বির সঙ্গে অতিথি থাকবেন শিল্পী মিতা হক ও তার মেয়ে জয়িতা। রবীন্দ্রনাথের সিম্ফনি [বেলা সাড়ে ৩টা- সন্ধ্যা ০৬টা] রবীন্দ্রনাথের গানের প্রধান তিন ধারা—পাশ্চাত্য, হিন্দুস্থানী মার্গ সংগীত ও লোকগানের ইতিহাস, রচনাকাল, প্রেক্ষিত ও আনুষঙ্গিক তথ্য নিয়ে কথাবন্ধু কিবরিয়ার সঙ্গে অতিথি থাকবেন রবীন্দ্র গবেষক ড. মৃদুল কান্তি চক্রবর্তী।আমার রবীন্দ্রনাথ [রাত ১১.০৫টা- রাত ০২টা ]কথাবন্ধু শারমীনের সংগে স্টুডিও আড্ডায় রেজওয়ানা চৌধুরী বন্যার জীবন শৈলী ও রবীন্দ্রনাথ।