রবীন্দ্রজয়ন্তীতে রবীন্দ্রসংগীত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা কাল মঙ্গলবার থেকে ১০ মে পর্যন্ত জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবের আয়োজন করেছে। উৎসবে অধ্যাপক আনিসুজ্জামানকে সম্মাননা জানানোর পাশাপাশি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে মান্না দে ও অভিনেতা খালেদ খানকে। উৎসবটি উৎসর্গ করা হয়েছে বরেণ্য দুই শিল্পী বশির আহমেদ ও শিল্পী আজাদ হাফিজের স্মৃতির উদ্দেশে।
গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি তপন মাহমুদ, সাধারণ সম্পাদক সাজেদ আকবর প্রমুখ। উৎসবের চতুর্থ দিন ৯ মে সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি শিল্পী কলিম শরাফীর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রথমবারের মতো ‘কলিম শরাফী স্মৃতি পুরস্কার’ প্রদানের জন্য রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।