রবীন্দ্রজয়ন্তীতে শিশু আনন্দমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিশু একাডেমী বিশ্বকবির সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী শিশু আনন্দমেলা ২০১১-এর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির অংশ হিসেবে গতকাল শিশু আনন্দমেলা শুরু হয়েছে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী এ মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান শিল্পী মুস্তাফা মনোয়ার। স্বাগত বক্তব্য দেন একাডেমীর পরিচালক ফাল্গুনী হামিদ। তিন দিনের এ আনন্দমেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে ৩৩টি শিশু সংগঠনের এবং বাংলাদেশ শিশু একাডেমীর শিশুশিল্পীরা রবীন্দ্রসংগীত, নৃত্য, নাটক ও আবৃত্তি পরিবেশন করছে। এ ছাড়া স্টলে শিশুদের আঁকা ছবি প্রদর্শিত হচ্ছে।আগামীকাল বৃহস্পতিবার মেলার সমাপনী ও পুরস্কার বিতরণের সঙ্গে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।