রবীন্দ্রনাথ ও বিশ্বশান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল বুধবার ছিল জাতিসংঘ-ঘোষিত আন্তর্জাতিক শান্তি দিবস। সে উপলক্ষেই অনুষ্ঠান। কাকরাইলে স্কাউট ভবন মিলনায়তনে বিকেলে ‘রবীন্দ্রনাথ ঠাকুর ও বিশ্বশান্তি’ বিষয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেছিল বাংলাদেশ জাতিসংঘ সমিতি। ‘সমুখে শান্তি পারাবার’—শিল্পী আবদুল ওদুদের গাওয়া কবির এই গান দিয়েই শুরু হয়েছিল আলোচনাপর্বের সূচনা।শ্রোতাদের স্বাগত জানান এবং অনুষ্ঠানের সঞ্চালনা করেন সমিতির মহাসচিব সৈয়দ মোহাম্মদ শাহেদ। মূল প্রবন্ধ পড়েন ড. আহমেদ রফিক। সভাপতিত্ব করেন শিক্ষাবিদ আনিসুজ্জামান।‘বিশ্বশান্তি ও মানবিক বিশ্বের পক্ষে রবীন্দ্রনাথ’ শীর্ষক মূল প্রবন্ধে আহমেদ রফিক বলেন, ‘বিশ্বমানবতাবাদে বিশ্বাসী ও বিশ্বশান্তির প্রবক্তা রবীন্দ্রনাথের বিশ্বসংকটকালে প্রতিবাদের ভাষা ছিল অসাধারণ। গোটা ত্রিশের দশকের কবিতায়, নিবন্ধে এর আভাস মিলবে। শেষপর্বের লেখায় এমন বিশ্বাস ব্যক্ত যে মানবিক গুণে ঋদ্ধ মানুষ প্রহূত হয়েও অপরাজেয়। তেমন মানুষের সম্মিলিত শক্তিতে বিশ্বে শান্তি ও মানবতন্ত্রের প্রতিষ্ঠা সম্ভব।’ আহমদ রফিক বলেন, বেশ কিছুকাল পর ফরাসি লেখক দার্শনিক জ্যঁ পল সার্ত্রে সাম্রাজ্যবাদ-স্বৈরাচার বিরোধিতা প্রসঙ্গে প্রায় একই রকম বক্তব্য দিয়েছিলেন।প্রবন্ধকার বলেন, বিশ্বশান্তি ও সর্বজনীন মানবাধিকার রক্ষায় শান্তিবাদী রবীন্দ্রনাথ বাস্তবিকই মানবতাবাদীরূপে সংগ্রামী। তাঁর বিশ্বাস, আদর্শ ও কর্মের ধারা আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠায় এখনো প্রাসঙ্গিক।সভাপতির বক্তব্যে আনিসুজ্জামান বলেন, রবীন্দ্রনাথ রেনেসাঁর প্রতি আস্থা রেখে জীবন শুরু করেছিলেন। কুড়ি শতকের শুরুতে তাঁর মনে হয়েছিল, পাশ্চাত্য ও প্রাচ্যের সভ্যতার মধ্যে তফাত রয়েছে। পাশ্চাত্যে সমাজের কেন্দ্রে রয়েছে রাষ্ট্র এবং এখানে সমাজের কেন্দ্রে রয়েছে পরিবার। প্রাচ্যের পরিবারকেন্দ্রিক সমাজের পরিবর্তন এল ব্রিটিশ শাসনের পর। পশ্চিমা উগ্র জাতীয়তাবাদকে রবীন্দ্রনাথ সমর্থন করতে পারেননি। ইউরোপের অর্থলোলুপতা ও আগ্রাসন যে পরিস্থিতির সৃষ্টি করেছিল, তাতে ১৯১২ সালেই তাঁর মনে হয়েছিল সেখানে বিপর্যয় ঘটতে যাচ্ছে। এসব নিয়ে তিনি অনেক লিখেছেন, পরামর্শ দিয়েছেন। তা নিয়ে সমালোচনাও হয়েছে। বলা হয়েছে, রবীন্দ্রনাথ ইউরোপ সম্পর্কে জানেন না। তাঁর মিত্র ও সুহূদরাও পর্যন্ত তাঁর বিরুদ্ধে এসব কথা বলেছেন। তবে রবীন্দ্রনাথ তাঁর ভাবনা থেকে সরে আসেননি। তিনি সব সময়ই যুদ্ধের বিরুদ্ধে, মানবমুক্তির পক্ষে মানবতার জয়গানই গেয়েছেন।আলোচনার শেষেও ছিল গানের পালা। আবদুল ওদুদ ‘শুনিল আহ্বান মধুর গম্ভীর’, ‘বিশ্ব সাথে যোগে যেথায় বিহার’ এবং ‘অন্ধ জনে দেহ আলো মৃত জনে প্রাণ’ গানগুলো গেয়ে শোনান।স্মৃতির ভেলাশিল্পী পারভীন সুলতানার একক গানের অ্যালবাম স্মৃতির ভেলার প্রকাশনা অনুষ্ঠান হলো গতকাল জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে। সামাজিক সাংস্কৃতিক সংগঠন ‘আমরা সূর্যমুখী’ আয়োজিত এই অনুষ্ঠানে একুশে টিভির উপদেষ্টা আতিকুল হক চৌধুরী সিডির মোড়ক উন্মোচন করেন। প্রধান অতিথি ছিলেন সেক্টর কমান্ডার ফোরামের সম্পাদক হারুন-অর-রশীদ, বিশেষ অতিথি ছিলেন শিল্পী সৈয়দ আবদুল হাদী, সাদিয়া আফরিন মল্লিক। পরে শিল্পী অ্যালবামের গানসহ রবীন্দ্র, নজরুল, গজল, আধুনিক ও লোকসংগীত গেয়ে শোনান। তাঁর গাওয়া গানগুলোর মধ্যে ছিল ‘পুরানো সেই দিনের কথা’, ‘যদি আমাকে জানাতে সাধ হয়’, ‘চিরদিনই তুমি যে আমার’, ‘ওগো বৃষ্টি আমার’, ‘আমার সোনার ময়না পাখি’, ‘একটা গান লিখ আমার জন্য’। এসব গান শ্রোতাদের মুগ্ধ করে।এস এস সোলায়মান প্রণোদনা বৃত্তিনাট্যকার এস এম সোলায়মানের দশম প্রয়াণ দিবস উপলক্ষে থিয়েটার আর্ট ইউনিট আজ বৃহস্পতিবার ও আগামীকাল দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করছে। শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার মিলনায়তন এবং স্টুডিও থিয়েটারে চলবে অনুষ্ঠানের কার্যক্রম। আজ বিকেল সাড়ে পাঁচটায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সৈয়দ শামসুল হক। অনুষ্ঠানে এস এস সোলায়মান প্রণোদনা বৃত্তি প্রদান করা হবে। শেষে থাকবে তাঁর লেখা নাটক আমিনা সুন্দরীর মঞ্চায়ন।