রবীন্দ্রনাথ চরিত্রে নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এর আগে ক্ষুধিত পাষাণ নাটকে রবীন্দ্রনাথের নায়ক চরিত্রে অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম। রবীন্দ্রনাথের আরেকটি নাটকেও তিনি অভিনয় করতে যাচ্ছেন শিগগিরই। সুবচন নাট্যসংসদ রবীন্দ্রনাথের আরও একটি নাটক মঞ্চে আনতে যাচ্ছে। নাটকটির নাম রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া। এখানে রবীন্দ্রনাথের চরিত্রেই তিনি অভিনয় করার সম্ভাবনার কথা জানান। নাসিম বলেন, নাটকটিতে মূলত চরিত্র দুটো। এখানে রবীন্দ্রনাথই মুখ্য। দল থেকে চরিত্রটি করার জন্য বলা হচ্ছে। আমারও ইচ্ছা আছে। তবে এটাই কিন্তু চূড়ান্ত নয়। এখনো নাটকটি নিয়ে গবেষণার কাজ চলছে। রিডিং শেষ হয়নি। প্রয়োজনে চরিত্রের সংখ্যা আরও বাড়তে পারে। আগামী মাসের মাঝামাঝি থেকে নাটকটির মহড়া করার সম্ভাবনা আছে।’নাসিম জানান, নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুরের আর্জেন্টিনা ভ্রমণের ওপর। ওখানে গিয়ে ভিক্টোরিয়া ওকাম্পোর সঙ্গে পরিচয় হয়। অসুস্থ হয়ে পড়লে একটা ভাড়া করা বাড়িতে রবীন্দ্রনাথকে রাখা হয়। রবীন্দ্রনাথ মেয়েটির প্রেমে পড়ে যায়। ওখানে বসে রবীন্দ্রনাথ যেসব কবিতা লেখেন, সব কবিতা নিয়ে পূরবী নামের একটা বই বের করেন। উৎসর্গ করেন মেয়েটিকে।নাটকটি পূরবী কাব্যগ্রন্থের নাট্যানুবাদ। এর নির্দেশনা দিচ্ছেন সুদীপ চক্রবর্তী।