রবীন্দ্রনাথ হচ্ছেন নির্মলেন্দু গুণ
কবি নির্মলেন্দু গুণকে এবার টেলিভিশনের পর্দায় অন্য ভূমিকায় দেখা যাবে। তবে কোনো কবিতা পাঠের আসরে নয়। এবার তাঁকে দেখা যাবে স্বয়ং আরেক কবির ভূমিকায় অভিনয় করতে। আর এ কবি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্র সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে নির্মিত এক ঘণ্টার একটি নাটকে তাঁকে রবীন্দ্রনাথের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। বিশ্বকবির লিপিকার অস্পষ্ট অবলম্বনে নির্মিত নাটকটির নাম অস্পষ্ট। অস্পষ্ট লিপিকার একটি গদ্য কবিতা। বনমালী ও পরমার অস্পষ্ট প্রেমের গল্প এটি।নাটকে অভিনয় প্রসঙ্গে কবি নির্মলেন্দু গুণ বলেন, ‘এখন তো টিভিতে টকশো থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে প্রায় নিয়মিতই যেতে হয়। নাটকে অভিনয় আলাদা কিছু মনে হয় না। তবে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক বড় মাপের একজন কবি। তাই তাঁর মতো একজন বড়মাপের কবির চরিত্রে অভিনয় করতে অবশ্যই ভালো লাগবে। উল্লেখ্য, কবি নির্মলেন্দু গুণ প্রথম টিভি নাটকে অভিনয় করেন ১৯৭১ সালে। ১২ জানুয়ারি বিটিভিতে দেখানো হয়েছিল নাটকটি। নাম আপন দলের মানুষ। কবি নির্মলেন্দু গুণকে বিটিভির নাটকে সর্বশেষ দেখা গিয়েছিল ১৯৭৩ সালে। মামুনুর রশীদের লেখা নাটকটির নাম রবিনহুড এই শহরে। প্রযোজনা করেছিলেন আবদুল্লাহ আল-মামুন। এরপর সর্বশেষ তিনি অভিনয় করেছিলেন আনিসুল হকের রচনায় তোর জন্য প্রিয়তা নাটকে।