রবীন্দ্রনাথকে খোঁজার চেষ্টা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘প্রাচ্য এবং পাশ্চাত্যের সুরে কথা বসিয়ে অসংখ্য গান তৈরি করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। পাশাপাশি অব্যাহত থেকেছে তাঁর মৌলিক গান সৃষ্টি। এবার রবীন্দ্রনাথের তেমনি ভাঙাগান ও মৌলিক গান নিয়ে আমরা দুই দিনের অনুষ্ঠান আয়োজন করেছি।’ বললেন মিতা হক, সুরতীর্থের পরিচালক। ১৩ ও ১৪ জুলাই সন্ধ্যায় ঢাকার জাতীয় জাদুঘর মিলনায়তনে নানা রঙের অথচ একজন রবীন্দ্রনাথকে খোঁজার জন্য অনুষ্ঠান আয়োজন করেছে সুরতীর্থ। মিতা হক জানান, উত্তর ভারতীয় এবং পাশ্চাত্য সুরের যেসব গান রবীন্দ্রনাথকে অনুপ্রাণিত করেছিল, আয়োজনের প্রথম দিন থাকছে সেই মূল গান। সঙ্গে থাকছে রবীন্দ্রনাথের ভাঙাগান ও একই শৈলীর মৌলিক গান। দ্বিতীয় দিন থাকছে প্রাদেশিক সুর আর লোকসুরের মূল গানের সঙ্গে রবীন্দ্রনাথের ভাঙা সুরের গান আর একই শৈলীর মৌলিক গান।