রবীন্দ্রনাথকে নিয়ে চলচ্চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার্ধশত জন্মবর্ষে (১৫০তম) রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানাতে ভারতে তৈরি হচ্ছে চলচ্চিত্র। জানা গেছে, ইংরেজি ভাষার এই ছবিতে রবীন্দ্রনাথের নাম-ভূমিকায় অভিনয় করার ব্যাপারে অমিতাভ বচ্চনকে প্রস্তাব দেওয়া হয়েছে। ছবিটির পরিচালক উজ্জ্বল চট্টোপাধ্যায় প্রথম আলোকে জানান, অমিতাভ ছবিতে অভিনয়ের ব্যাপারে এখনো কিছু জানাননি। রবীন্দ্রনাথের জীবনভিত্তিক এই ছবির পাণ্ডুলিপি তৈরি করছেন শান্তিনিকেতনের রবীন্দ্র গবেষকেরা। এই পাণ্ডুলিপির ওপর ভিত্তি করে চিত্রনাট্য তৈরি করবেন জাভেদ আখতার। গত জুন মাসে এ ব্যাপারে আলোচনা করতে শান্তিনিকেতনে গিয়েছিলেন তিনি। উজ্জ্বল আরও জানান, আগামী পঁচিশে বৈশাখের আগেই ছবিটি তৈরির কাজ শেষ করার ইচ্ছা তাঁদের। ছবির নাম চূড়ান্ত হয়েছে দ্য সাউন্ড অব সাইলেন্স।