রবীন্দ্রনাথকে নিয়ে তথ্যচিত্র ‘বাংলাদেশে রবীন্দ্রনাথ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে তৈরি হলো তথ্যচিত্র বাংলাদেশে রবীন্দ্রনাথ। আহমদ রফিকের গবেষণা থেকে তথ্যচিত্রটির পরিকল্পনা, পরিচালনা ও সংগীত পরিচালনা করেছেন চঞ্চল খান। তথ্যচিত্রটির ব্যাপারে চঞ্চল খান জানান, রবীন্দ্রনাথ বাংলাদেশে শিলাইদহ, পতিসর ও শাহজাদপুরে যে গান ও সাহিত্য রচনা করেছেন; তার অনেক কিছুই থাকছে এই তথ্যচিত্রে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন নয়জন শিল্পী। নানা বিষয়ে কথা বলেছেন আহমদ রফিক, সেলিনা হোসেন ও আতিউর রহমান। সোনার তরী থেকে আবৃত্তি করেছেন আসাদুজ্জামান নূর। বাংলাদেশে কবিকে দেখেছেন—এমন কয়েকজনের সাক্ষাৎকারও থাকছে এখানে। তথ্যচিত্রটিতে সঞ্চালকের ভূমিকায় আছেন রোকেয়া প্রাচী। ধারাবর্ণনা করেছেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, ডালিয়া আহমেদ ও খালেদ খান। রবীন্দ্রনাথের ছুটি গল্প নিয়ে নাটক তৈরি করেছিলেন সাইদুল আনাম টুটুল। তথ্যচিত্রে এই নাটকের অংশবিশেষ ব্যবহার করা হয়েছে। ৯ এপ্রিল সন্ধ্যায় তথ্যচিত্রটির সূচনা প্রদর্শনী হবে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে।তথ্যচিত্রটি প্রযোজনা করেছে সুরোলোক। চঞ্চল খান বলেন, ‘রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমে তথ্যচিত্রটি বিভিন্ন দেশে প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমার এই তথ্যচিত্রটি তৈরিতে বিশেষভাবে সহযোগিতা করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।’