রবীন্দ্রনাথকে নিয়ে প্রামাণ্যচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল সকালে রাজধানীর জাতীয় গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে ছিল প্রামাণ্যচিত্র ‘রবীন্দ্রনাথ ২০১৭’-এর উদ্বোধনী প্রদর্শনী। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জয়ন্তী উপলক্ষে এ আয়োজনে ছিল একটি আলোচনাপর্ব। আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ও ভাষাসংগ্রামী আহমদ রফিক। আহমদ রফিক বলেন, ‘১৯০৫ সালে রবীন্দ্রনাথ ঠাকুর পতিসরে সমবায় ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে একটি স্বনির্ভর গ্রাম-বাংলা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। ব্যাংকটি অর্থাভাবে পড়লে নোবেল পুরস্কারের টাকা থেকে ১ লাখ ১২ হাজার টাকা তিনি এ ব্যাংকে দেন।’ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দাসত্ব থেকে বেরিয়ে এসে মুক্তির পথ বাতলে দিয়েছিলেন।’

ফুল ফ্রেম মিডিয়ার প্রযোজনায় প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন শ্যামল চন্দ্র নাথ।