রবীন্দ্রনাথের কর্মফলে ঈশানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অভিনয় করছি খুব বেশিদিন না। অল্প সময়ে বেশ কিছু ভালো মানের নাটকে কাজ করার সুযোগ হয়েছে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের কোনো চরিত্রে কাজ করা হয়নি। এবার সেই সুযোগও হলো।’ বললেন লাক্স চ্যানেল আই সুপারস্টার মৌনতা খান ঈশানা।রবীন্দ্রনাথের ছোটগল্প ‘কর্মফল’ অবলম্বনে ইসমত আরা চৌধুরী নির্মাণ করেছেন নাটক ‘কর্মফল’। নাট্যরূপ দিয়েছেন খাইরুল আলম সবুজ। এখানে ‘নলিনী’ চরিত্রে অভিনয় করেছেন ঈশানা। এরই মধ্যে কালিয়াকৈর শ্রীফলতলী জমিদার বাড়িতে নাটকটির শুটিং শেষ হয়েছে।ঈশানা বললেন, ‘অনেক দিনের ইচ্ছা ছিল রবীন্দ্রসাহিত্যের নাটকে অভিনয় করার। কর্মফলে নলিনী চরিত্রে অভিনয়ের মাধ্যমে সেটা পূরণ হলো। চেষ্টা করেছি গল্পটা অনুসরণ করে অভিনয় করার। আশা করি নাটকটির মাধ্যমে সবাই নতুন এক ঈশানাকে দেখবে।’ কর্মফলের সতিশ চরিত্রে অভিনয় করেছেন তানভীর তনু।রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকীর বিশেষ অনুষ্ঠানমালায় বিটিভিতে নাটকটি প্রচার হবে।