রবীন্দ্রনাথের গান নিয়ে ইভার অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশিত হলো ইভা রহমানের অ্যালবাম মনে রবে কিনা রবে আমারে। গতকাল রোববার দুপুরে এটিএন বাংলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অ্যালবামটির মোড়ক খোলা হয়। অ্যালবামটির পৃষ্ঠপোষক বাংলালিংক। এটি ইভার গাওয়া রবীন্দ্রসংগীতের দ্বিতীয় অ্যালবাম। প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান, উপদেষ্টা সাইফুল বারী, অনুষ্ঠানপ্রধান নওয়াজিশ আলী খান, গবেষক করুণাময় গোস্বামী, বাংলালিংকের প্রধান জনসংযোগ কর্মকর্তা শারফুদ্দীন আহমেদ, ইভা রহমানসহ আরও অনেকে। অতিথিরা শিল্পীর নতুন অ্যালবামের প্রতি শুভ কামনা জানিয়ে বক্তব্য দেন।ইভা রহমান বলেন, ‘আবারও রবীন্দ্রসংগীতের পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশ করতে পেরে ভালো লাগছে। রবীন্দ্রনাথের গানের মূল ভাব ঠিক রেখে এ সময়ের মতো করে গানগুলো গাওয়ার চেষ্টা করেছি।’ শেষে ইভা রহমানের গানগুলো নিয়ে এটিএন বাংলার জন্য তৈরি ‘মনে রবে কিনা রবে আমারে’ অনুষ্ঠানটি দেখানো হয়।