রবীন্দ্রনাথের চিত্রকৃতি ও আনুষঙ্গিক প্রসঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রবীন্দ্রনাথ ঠাকুরের বিচিত্রমুখী প্রতিভার সর্বশেষ উৎসারণ ঘটেছে তাঁর চিত্রকলায়। তাঁর চিন্তার সবচেয়ে পরিণত রূপের চিহ্ন দেখা যায় তাঁর চিত্রকর্মের মধ্যে।’গতকাল বুধবার সন্ধ্যায় ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে ‘রবীন্দ্রনাথের চিত্রকৃতি ও আনুষঙ্গিক প্রসঙ্গ’ শীর্ষক একক বক্তৃতা অনুষ্ঠানে এসব কথা বলেন শিল্পসমালোচক ও কলা ঐতিহাসিক অধ্যাপক আবুল মনসুর। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে বেঙ্গল ফাউন্ডেশন। সূচনা বক্তব্য দেন বেঙ্গল শিল্পালয়ের পরিচালক সুবীর চৌধুরী।৬৭ বছর বয়সে কবির চিত্রপ্রতিভার উন্মেষ ঘটেছিল, এ কথা উল্লেখ করে আবুল মনসুর বলেন, রবীন্দ্রনাথ তাঁর চিত্রকলার সর্বোচ্চ পরিণত রূপ রেখে গেছেন খাপছাড়া ও সে-এর পাতায় পাতায় অলংকরণের মধ্য দিয়ে। রবীন্দ্রপ্রতিভার বহু-বিচিত্র বিকাশের কিছু কিছু এখনো আমাদের নজরে আসেনি। তেমনি একটি হচ্ছে গ্রাফিকস আর্ট, অর্থাৎ মুদ্রণের সঙ্গে সম্পর্কিত শিল্প।গানের সুরের সঙ্গে কবির চিত্রকলার তুলনা করে আবুল মনসুর বলেন, রবীন্দ্রনাথের গানে যেমন দেশি-বিদেশি বিচিত্র সুরের সংমিশ্রণ ঘটেছে, তেমনি তাঁর চিত্রকর্মেও দেশি-বিদেশি নানা রীতি ও আঙ্গিকের প্রভাব রয়েছে।এ ছাড়া রবীন্দ্র চিত্রকলার নানা তথ্য উপস্থাপন করেন আবুল মনসুর। কখন, কোথায় রবীন্দ্রনাথের চিত্রকর্মের প্রদর্শনী হয়েছে, কোথায় কেমন প্রশংসা পেয়েছে প্রভৃতি।কিশোরগঞ্জে পথনাটক উৎসবনিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ জানান, ‘নাটক হবে রাজপথে, জীবনযুদ্ধ একই সাথে’ স্লোগান নিয়ে কিশোরগঞ্জে তিন দিনব্যাপী জেলা পথনাটক উৎসব শুরু হয়েছে। বাংলাদেশ পথনাটক পরিষদের আয়োজনে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় স্থানীয় গুরুদয়াল সরকারি কলেজের স্মৃতিস্তম্ভ পাদদেশে গতকাল বুধবার উৎসবের উদ্বোধন করেন পৌর মহিলা কলেজের অধ্যক্ষ শরীফ সাদী। উৎসবে কিশোরগঞ্জের বিভিন্ন এলাকার নয়টি নাট্যদল অংশ নিচ্ছে। গতকাল ভৈরব উপজেলার নিবেদিতা নাট্যাঙ্গন মঞ্জুরুল হক রচিত ছক্কু পাগলা, মানবাধিকার নাট্যপরিষদ (মহিনন্দ) ফতোয়া ও বহুব্রীহি নাট্যপরিষদ ক্ষ্যাপা পাগলার প্যাঁচাল নাটক উপস্থাপন করে।শিশু-কিশোর নাট্যোৎসবশিশুরা খুবই কল্পনাপ্রবণ। তাদের কল্পনার জগৎ বিশাল। সেই জগতের কিছু টুকরো চিত্র নিয়ে নাটক কালযাত্রা। গতকাল বুধবার একাদশ জাতীয় শিশু-কিশোর, আদিবাসী ও অবহেলিত শিশু নাট্যোৎসবের তৃতীয় দিনে বরিশাল শিশু থিয়েটার জাতীয় নাট্যশালায় এটি মঞ্চস্থ করে। এর নাট্যকার রিয়াদ মাহমুদ, নির্দেশনা দেন আনোয়ার হোসেন।শিল্পকলা একাডেমীর সহযোগিতায় এ উৎসবের আয়োজন করে পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন। কালযাত্রা ছাড়াও গতকাল হবিগঞ্জের সুন্দরম মঞ্চস্থ করে সুন্দরবন, ঢাকার জেনিসিস থিয়েটার তোতনের ইচ্ছে, চট্টগ্রামের কিডস কালচারাল একাডেমি গাপুস-গুপুস এবং যশোরের শিশু-কিশোর থিয়েটার মঞ্চস্থ করে আমাদের স্কুল। উৎসব চলবে ১৯ মে পর্যন্ত।জাতীয় চিত্রশালায় কবি ও কবির ছবি নিয়ে প্রদর্শনীশিল্পকলা একাডেমীর চিত্রশালা এখন রবীন্দ্রময়। কবির সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে এখানে চলছে বিশেষ চিত্রকর্ম প্রদর্শনী। এর কোনোটি কবির আঁকা চিত্রের প্রতিলিপি, কোনোটি কবিকে কেন্দ্র করে আঁকা। রবীন্দ্রনাথের রচনা যেসব চিত্রকল্প তৈরি করে, শিল্পীরা তেমন কিছু চিত্রকল্পও ফুটিয়ে তুলেছেন ক্যানভাসে। এগুলো ১৫০ জন শিল্পীর কাজ। গত শুক্রবার বিকেল থেকে চলছে রবীন্দ্রসাহিত্যের ভাবনায় এই বিশেষ চিত্রকর্ম প্রদর্শনী। বাংলাদেশ ও ভারতের যৌথ আয়োজন এই ১০ দিনের প্রদর্শনী।রবীন্দ্রনাথ ও তাঁর ভাবনাকে অবলম্বন করে যাঁরা এঁকেছেন তাঁরা হলেন: আমিনুল ইসলাম, কাইয়ুম চৌধুরী, মুর্তজা বশীর, বিজন চৌধুরী, সমরজিৎ রায়চৌধুরী, আবু তাহের, হাশেম খান, রফিকুন নবী, মনিরুল ইসলাম, আবুল বারক আলভী, শাহাবুদ্দিন আহমেদ, শহীদ কবির, শিশির ভট্টাচার্য্য, মনসুর উল করিম, রণজিৎ দাশ, নাজিয়া আন্দালিব প্রমুখ। কবির ২১টি প্রতিকৃতি সরবরাহ করেছে সাহিত্য পত্রিকা কালি ও কলম। প্রদর্শনী চলবে ১৫ মে পর্যন্ত।