রবীন্দ্রনাথের নাটক করছে আরণ্যক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে নতুন পরিকল্পনা করেছে নাটকের দল আরণ্যক। এবারই প্রথম দলটি রবীন্দ্রনাথের নাটক করবে।আরণ্যক নাট্যদলের প্রধান সম্পাদক মামুনুর রশীদ জানান, রবীন্দ্রনাথ ঠাকুরের রথের রশি ও বিসর্জন নাটক নিয়ে আলোচনা হচ্ছে। আগামী কিছুদিনের মধ্যেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।আরণ্যক সাধারণত শ্রেণীসংগ্রামের নাটকই বেশি করে। তাদের শ্রেণীসংগ্রামের উল্লেখযোগ্য নাটকগুলো হলো ওরা কদম আলী, জয়জয়ন্তী, ওপরওয়ালা, ময়ূর সিংহাসন, সংক্রান্তি, রাঢ়াং। শ্রেণীসংগ্রামের পরিবর্তে নিজেদের ৪৯তম প্রযোজনার জন্য রবীন্দ্রনাথের নাটক বেছে নেওয়া প্রসঙ্গে মামুনুর রশীদ বললেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর যে নাটকগুলো লিখেছেন, এর বেশির ভাগেই কিন্তু শ্রেণীসংগ্রামের কথা রয়েছে। রথের রশি কিংবা বিসর্জন তা থেকে ব্যতিক্রম নয়। তাই রবীন্দ্রনাথের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে এই দুটি নাটকের মধ্য থেকে একটি মঞ্চে আনার পরিকল্পনা করছি।’তিনি জানালেন, আগামী পঁচিশে বৈশাখের আগেই নাটকটি মঞ্চে আনা হবে। এরই মধ্যে এর মানসিক প্রস্তুতিটা শুরু হয়ে গেছে।