রবীন্দ্রনাথের ভ্রমণপথের কবিতা-গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিলি ইসলাম
লিলি ইসলাম

রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রমণপর্যায়ের গান আর কবিতা নিয়ে ‘চলার পথে’ শিরোনামের দুই ঘণ্টার একটি আয়োজন হবে আজ। রবীন্দ্রসংগীত চর্চার সংগঠন ‘উত্তরায়ণ’-এর ছয় বছর পূর্তি উপলক্ষে এ অনুষ্ঠান। হবে আজ সন্ধ্যা ছয়টায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর সঙ্গে আলাপকালে সংগঠনটির পরিচালক শিল্পী লিলি ইসলাম বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর জীবদ্দশায় দেশ-বিদেশের অনেক জায়গায় গেছেন। ট্রেনে, জাহাজে, নৌকায়, পালকিতে ভ্রমণের যাত্রাপথে তিনি অনেক গান ও কবিতা লিখেছেন। এ অনুষ্ঠানে এমন কিছু গান ও কবিতা থাকবে। একে রবীন্দ্রনাথের ভ্রমণপর্যায়ের সৃষ্টিকর্মকে অন্যভাবে তুলে ধরার ক্ষুদ্র প্রয়াসও বলা যায়।