রবীন্দ্রনাথের সমাজদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সমাজদর্শনের তত্ত্বভূমিতে রবীন্দ্রনাথকে নিয়ে খুব বেশি এগোতে পারি কি না, এ বিষয়ে স্থির সিদ্ধান্তে পৌঁছা মুশকিল। তাঁর সমাজসচেতনতা কিন্তু তাতে গুরুত্ব হারায় না। তাঁর মন চিরজাগ্রত; সমাজের ইতি-নেতিতে আকৃষ্ট হয়েছেন সারা জীবন।’‘রবীন্দ্রনাথের সমাজদর্শন’ শীর্ষক প্রবন্ধে সনৎকুমার সাহা এই মূল্যায়ন করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার প্রথম দিনে গতকাল শনিবার বিকেলে ছাত্র-শিক্ষক মিলনায়তনে আয়োজিত সেমিনারে প্রবন্ধটি তাঁর পক্ষে উপস্থাপন করেন সোহানা মাহবুব। অনুষ্ঠানমালার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরেফিন সিদ্দিক। সভাপতিত্ব করেন অধ্যাপক আনিসুজ্জামান। বক্তব্য দেন জিল্লুর রহমান সিদ্দিকী ও নজরুল ইসলাম খান। ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগের চেয়ারম্যান নূরুর রহমান খান।