রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষে নাটক ও চলচ্চিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রবীন্দ্রনাথের হাতে হাত রেখে বাংলাদেশ’ শিরোনামে বছরব্যাপী নানা কর্মসূচি পালন করছে ছায়ানট। রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে আজ বৃহস্পতিবার থেকে ছায়ানট আয়োজন করছে মঞ্চনাটক ও চলচ্চিত্র প্রদর্শনী। চার দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে। ছায়ানটের নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য রহমান বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে আমরা বছরব্যাপী যে কর্মসূচি হাতে নিয়েছি, এটা তার ষষ্ঠ আয়োজন। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের তিনটি নাটকের মঞ্চরূপের প্রদর্শনী হবে। থাকছে রবীন্দ্রনাথের কাহিনি থেকে তৈরি চলচ্চিত্রও।’অনিন্দ্য রহমান জানান, আয়োজনের প্রথম দিনে আজ সন্ধ্যা ছয়টায় ছায়ানট মিলনায়তনে নালন্দা মঞ্চস্থ করবে ডাকঘর নাটক। এরপর হবে কাবুলিওয়ালা ছবির প্রদর্শনী। এ উৎসবে আরও থাকছে অতিথি, চারুলতা ও তিন কন্যা চলচ্চিত্রের প্রদর্শনী। নাগরিক নাট্য সম্প্রদায় মঞ্চস্থ করবে অচলায়তন এবং চট্টগ্রামের তির্যক নাট্যদল বিসর্জন। শুক্রবার সন্ধ্যায় ‘বাংলাদেশে রবীন্দ্রনাট্যচর্চা’ বিষয়ের ওপর বক্তব্য দেবেন সৈয়দ জামিল আহমেদ।অনিন্দ্য আরও জানান, পুরো আয়োজনটি সবার জন্য উন্মুক্ত থাকবে। আয়োজনটিতে সহযোগিতা করছে গ্রামীণফোন।