রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম নিয়ে নাট্যনির্মাণ কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় একটি উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ ও ভারতের তরুণ নাট্যকারদের নিয়ে মার্চ মাসের শেষে শান্তিনিকেতনে ১০ দিনের আবাসিক কর্মশালা হবে। এখানে বাংলাদেশের আটজন শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পাবেন। বাংলাদেশসহ ভারতের পশ্চিমবঙ্গের কয়েকজন নাট্যকার প্রশিক্ষণ দেবেন। রবীন্দ্রনাথের যেকোনো গল্প, উপন্যাস, কবিতা, গানকে ভিত্তি করে নাটক নির্মাণ কর্মশালার মুখ্য উদ্দেশ্য। অংশগ্রহণকারীদের বয়স ২৫ থেকে ৪৫-এর মধ্যে হতে হবে। মঞ্চনাটক রচনার অভিজ্ঞতাও থাকতে হবে। আগ্রহীদের ২৫ ফেব্রুয়ারির মধ্যে পরিচালক, নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগ, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, সেগুনবাগিচা, ঢাকা—ঠিকানায় আবেদন করতে হবে। বিজ্ঞপ্তি।