রবীন্দ্রনাথের ১৩টি কবিতা নিয়ে ১৩টি ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৩টি কবিতা নিয়ে তৈরি হলো ১৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সব কটি ছবি পরিচালনা করেছেন বুদ্ধদেব দাশগুপ্ত। কবিতাগুলো হলো—বাঁশি, কৃষ্ণকলি, মুক্তি, ফাঁকি, পুকুর ধারে, এক গাঁয়ে, ক্যামেলিয়া, বাঁশিওলা, শেষ চিঠি, হঠাৎ দেখা, পত্র লেখা, বাসাবাড়ি ও ইস্টিশন। সব কটি ছবির সময়সীমা ২৫ থেকে ৩০ মিনিট।

রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ উদ্যাপন উপলক্ষে ছবিগুলো তৈরির ব্যাপারে উদ্যোগ নেয় কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয়। সহযোগিতা করেছে জাতীয় চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন। কবিগুরুর জন্মদিনে গত বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে ছবিগুলোর উদ্বোধন করেন কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী চন্দ্রেশকুমারী কাটোচ।