রবীন্দ্রনাথের ১৫০তম জন্মদিন উপলক্ষে ‘মুসলমানীর গল্প’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আসছে নতুন বাংলা ছবি মুসলমানীর গল্প। রবীন্দ্রনাথের ছোটগল্প নিয়ে ছবি তৈরি করেছেন প্রণব চৌধুরী। ছবিটি মুক্তি পাচ্ছে ৯ মে। মুসলমানী গল্পর অন্যতম চরিত্র কমলা। এই চরিত্রে অভিনয় করছেন জাদুকর পিসি সরকারের (জুনিয়র) ছোট মেয়ে মুমতাজ সরকার। ছবিতে আরও আছেন বিপ্লব চ্যাটার্জি, চিন্ময় রায়, শঙ্কর চক্রবর্তী, লকেট চ্যাটার্জি প্রমুখ।