রবীন্দ্রনাথের ‘জুতা আবিষ্কার’ থেকে নাটক ‘মগজ সমাচার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জুতা আবিষ্কার’ কবিতা অবলম্বনে এবার থিয়েটার আর্ট ইউনিট মঞ্চে আনছে নতুন নাটক মগজ সমাচার। আজ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার স্টুডিও হলে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে।মগজ সমাচার থিয়েটার আর্ট ইউনিটের ১৫তম প্রযোজনা। নাটকটির নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন। তিনি বললেন, ‘বাংলাভাষীদের কাছে রবীন্দ্রনাথের এই কবিতাটি খুব পরিচিত। এখানে গোবর-গণেশ পরজীবী রাজন্যবর্গের ক্ষমতার চূড়ান্তে থেকেও নিজেদের প্রতিভা প্রমাণের হাস্যকর চেষ্টার চিরকালীন রূপ সবাইকে নাড়া দেয়। এর আগে আমরা একই কবিতা অবলম্বনে নাটকটির খণ্ডিত অংশ নিয়ে বুদ্ধির ঢেঁকি নামে পথনাটক করেছিলাম। ছয়টি প্রদর্শনী থেকে দর্শকদের ভালো সাড়া পেয়েছি। এরপর দল থেকে পূর্ণাঙ্গ নাটকটি মঞ্চে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।’জানা গেছে, হাস্যরসাত্মক এই নাটকটি এবার তৈরি করা হয়েছে স্টুডিও থিয়েটারের জন্য।