রবীন্দ্রনাথের ‘মহামায়া’ মৌটুসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুলীনের ঘরের কন্যা মহামায়া। থাকেন ভাই ভবানীচরণের সংসারে। ভিন্নজাতের রাজীব ভালোবাসে মহামায়াকে। কিন্তু ভাই ভবানীচরণ জোর করে বৃদ্ধ ব্রাহ্মণের সঙ্গে তাঁর বিয়ে দেন। পরের রাতেই মহামায়া বিধবা হয়। শাস্ত্রমতে, সহমরণে বসবে মহামায়া। হাত-পা বেঁধে মহামায়াকে চিতায় তোলা হয়। আগুনও জ্বলতে থাকে। হঠাত্ শুরু হয় বৃষ্টি। চিতার আগুন নিভে যাওয়ার সঙ্গে মহামায়া চলে যায় রাজীবের কাছে। সেই রাতে মহামায়া রাজীবকে শর্ত দেয়, কোনো দিনও সে তার মুখ দেখতে পারবে না। রাজীব সেই শর্তে রাজি হয়। তারপর তারা দুজনই গ্রাম ছেড়ে দূরে চলে যায়। একসঙ্গে থাকছে, ঘর করছে কিন্তু স্ত্রীর মুখ দেখতে পারছে না রাজীব। নতুন করে যেন আর একটা নাটক শুরু হয় রাজীবের জীবনে।রবীন্দ্রনাথ ঠাকুরের এ রকম গল্পের নাটকে মহামায়া চরিত্রে মৌটুসী বিশ্বাস, রাজীব চরিত্রে আনিসুর রহমান মিলন ও ভবানীচরণ চরিত্রে লুত্ফর রহমান জর্জ অভিনয় করেছেন।রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘মহামায়া’ অবলম্বন নির্মিত নাটকটি।মহামায়া নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কাওনাইন সৌরভ। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ৬ আগস্ট বাংলাভিশনের বিশেষ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে মহামায়া নাটকটি।