রবীন্দ্রনাথের ‘হিরণ্ময়ী’ নওশীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কয়েক বছর হলো অভিনয় করছি। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের কোনো চরিত্রে কাজ করা হয়নি। এবার সেই সুযোগ হলো। নাটকে আমার স্বামী শামস সুমন। আর দুই দেবর জয় ও হিল্লোল।’ বললেন নওশীন।রবীন্দ্রনাথের ছোট গল্প ‘আপদ’ অবলম্বনে সাদেক সিদ্দিকী নির্মাণ করেছেন নাটক আপদ। এখানে ‘হিরণ্ময়ী’ চরিত্রে অভিনয় করেছেন নওশীন। এরই মধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে।নওশীন বললেন, ‘পরিচালক গল্পকে অনুসরণ করে নাটকটি নির্মাণ করেছেন। একটি মজার ব্যাপার হলো, নাটকে জয়কে দেখানো হয়েছে ১৩ বছরের বালক হিসেবে। জয় সেভাবেই নিজের গেটআপ ও মেকআপ নিয়েছেন।’