রবীন্দ্রপ্রয়াণে ছায়ানটের নিবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বাইশে শ্রাবণ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৫তম প্রয়াণ বার্ষিকী। এ উপলক্ষে ছায়ানট আয়োজন করেছে রবীন্দ্রপ্রয়াণ দিবসে ছায়ানটের নিবেদন শীর্ষক অনুষ্ঠান। ছায়ানটের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠানে পরিবেশিত হবে রবীন্দ্রনাথের গান ও গল্পপাঠ।
সন্ধ্যা সাতটায় ছায়ানটের শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানের প্রথম পর্বে থাকবে চারটি সম্মিলিত সংগীত এবং ছয়টি একক সংগীত। সম্মিলিত সংগীত গাইবেন ছায়ানটের শিক্ষক ও শিক্ষার্থীরা। একক সংগীত গাইবেন আব্দুল ওয়াদুদ, সেঁজুতি বড়ুয়া, মৃত্তিকা সহিতা, সত্যম কুমার দেবনাথ, বিক্রম দাস ও সেমন্তি মঞ্জুরি। দ্বিতীয় পর্বে থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরের অনবদ্য রচনা স্ত্রীর পত্র। এতে একক অভিনয় করবেন অভিনেত্রী শামীমা নাজনীন। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।