রবীন্দ্রবিষয়ক আলোচনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। এতে ‘পাশ্চাত্য সাহিত্য ও রবীন্দ্রনাথ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। তিন পর্বের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ ও স্বাগত বক্তব্য দেন সহ-উপাচার্য মো. আলাউদ্দিন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রবীন্দ্র সার্ধশততম জন্মবার্ষিকী উদ্যাপন পরিষদের আহ্বায়ক সৌরেন বিশ্বাস। সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।