রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন তানভীর মোকাম্মেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তানভীর মোকাম্মেলকে একটি বক্তৃতা দেওয়া এবং তাঁর চলচ্চিত্র প্রদর্শনীর জন্য আমন্ত্রণ জানিয়েছে। ২৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ ও সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ যৌথভাবে এই বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করেছে। বক্তৃতার শিরোনাম ‘বাংলাদেশের সাম্প্রতিক চলচ্চিত্রে সমাজবাস্তবতা ও তানভীর মোকাম্মেলের চলচ্চিত্র’। বক্তৃতার পর থাকবে প্রশ্নোত্তর-পর্ব।জানা গেছে, এ অনুষ্ঠানে যোগ দিতে গতকাল তানভীর মোকাম্মেলের কলকাতায় যাওয়ার কথা। এদিকে অনুষ্ঠানটির প্রস্তুতি হিসেবে সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকদের জন্য তানভীর মোকাম্মেলের কাহিনিচিত্র লালন, লাল সালু ও চিত্রা নদীর পারে এবং প্রামাণ্যচিত্র কর্ণফুলীর কান্না ও স্বপ্নভূমির প্রদর্শনীর আয়োজন করেছে।