রবীন্দ্রমেলায় ডাকঘর
জাতীয় নাট্যশালার চারপাশে রবীন্দ্রনাথ ঠাকুরের নানা প্রতিকৃতি। সন্ধ্যায় প্রতিকৃতিগুলোর সামনে জ্বালানো হয়েছে প্রদীপের সারি। নাটকের দল প্রাঙ্গণেমোরের আয়োজনে এখানে চলছে দুই বাংলার রবীন্দ্রনাট্যমেলা। গতকাল বৃহস্পতিবার ষষ্ঠ দিনে স্টুডিও থিয়েটারে স্বপ্নদল মঞ্চস্থ করে ডাকঘর নাটকটি।নাটকের শুরুতেই দেখা যায়, কিশোর অমল বাইরের পৃথিবীর সৌন্দর্য উপভোগ করার জন্য বারবার ঘরের বইরে যেতে চায়। কিন্তু কবিরাজেরা বলছেন, শরতের রৌদ্র ও বাতাসের স্পর্শে অমলের অসুখ-বিসুখ হবে। তাই তাকে বের হতে দেওয়া হচ্ছে না। অমলের মধ্যে যে যন্ত্রণা কাজ করে তা যেন দর্শকের মধ্যে ছাপ ফেলে। নানা ঘটনায় কাহিনী এগিয়ে যায়। একটা সময় অমল বন্দিদশা থেকে মুক্তি পায়। আলোর পথ ধরে চলে যায় প্রকৃতির কাছাকাছি। আসলে মানুষ সব সময়ই চায় বাইরের পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে। সেই সৌন্দর্যই মানুষকে সুস্থ ও স্বাভাবিক রাখতে পারে, যা চিরকালীন। শান্তিনিকেতনে বসে রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১১ সালে নাটকটি লিখেছিলেন। সেই কবেকার নাটকটির মর্মার্থ যুগে যুগে সত্য হয়ে আছে।নাটটির নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। নাটকে রাজকবিরাজ চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। অমল চরিত্রে অভিনয় করেছেন রওনক লাবণী।একুশের অনুষ্ঠানমালাগতকাল নগরবাসীর উত্সুক্য ছিল বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানের প্রতি। সেকারণে বিকালে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত কেন্দ্রীয় শহীদ মিনারের অনুষ্ঠান ছিল সংক্ষিপ্ত, লোকসমাগমও ছিল স্বল্প। অনুষ্ঠান শুরু হয় চারুকণ্ঠ আবৃত্তি সংসদের বৃন্দ আবৃত্তি ‘বর্ণমালার বীর সৈনিকেরা’ দিয়ে। এর গ্রন্থনা ও নির্দেশনা দেন নিরঞ্জন অধিকারী। আবৃত্তি সংগঠন স্বরবৃত্ত পরিবেশন করে বৃন্দ আবৃত্তি ‘আমরা এসেছি’। দলীয় সংগীত পরিবেশন করে স্বরূপ সাংস্কৃতিক সংসদ, সড়ক সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন। একক সংগীত পরিবেশন করে প্রিয়া স্বপ্না, সাবিনা ইয়াসমিন, ইমরুল বাবু প্রমুখ। শিল্পীরা ‘মুক্তির মন্দির সোপানতলে’, ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’, প্রভৃতি গান পরিবেশন করেন। এ ছাড়া ছিল দুটি পথনাটক। নাট্যদল নাট্যভূমি পরিবেশন করে শুভঙ্কর চক্রবর্তী রচিত ও শাজাহান শোভন নির্দেশিত নাটক মরা। গণছায়া পরিবেশন করে অপেক্ষার পালা। বসন্তের আর্ট ক্যাম্পে রঙের মেলাগ্যালারি ভবনের সামনে বেশ খানিকটা ফাঁকা জায়গা। এর চার পাশে বেশ কিছু মৌসুমী ফুল গাছ। মাঝখানের ফাঁকা জায়গায় প্রায় অর্ধশত চিত্রকর্ম । এসবের কোনো কোনোটি অর্ধ সমাপ্ত অর্থাত্ এখনো শিল্পীরা আঁকছেন। এসব চিত্রকর্মে নগর আছে, নিসর্গ আছে, আছে নারী, শিশু, ফুল, পাখিসহ আরও অনেক কিছু। দৃশ্যটি ধানমন্ডির গ্যালারি গার্ডেনের। আয়োজক আর্ট ক্লাব বাংলাদেশ। সেখানে চলছে ‘স্প্রিং আর্ট ক্যাম্প অ্যান্ড এক্সিবিশন ২০১১’। এতে ভারত ও বাংলাদেশের প্রায় ২৫ জন চিত্রশিল্পী অংশ নেন। বাংলাদেশ থেকে অংশ নেন হামিদুজ্জামান খান, আবদুশ শাকুর, আইভি জামান, তরুণ ঘোষ, রঘুনাথ চক্রবর্তী প্রমুখ। ভারতের শিল্পীদের মধ্যে রয়েছেন অরুণ কুমার সমাদ্দার, সরোজ সরকার প্রমুখ। এ ক্যাম্প ও প্রদর্শনী চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।কায়ায় আশরাফুল হাসানের চিত্র প্রদর্শনীউত্তরার গ্যালারি কায়ায় গত শুক্রবার থেকে চলছে ‘কার্নিভাল অব অ্যাগোনি’ নামে শিল্পী আশরাফুল হাসানের একক শিল্পকর্ম প্রদর্শনী। এটি শিল্পীর দ্বিতীয় একক প্রদর্শনী। অধ্যাপক মনজুরুল ইসলাম প্রদর্শনীর উদ্বোধন করেন।প্রদর্শনীতে স্থান পেয়েছে ৩৬টি ছবি। প্রদর্শিত সব শিল্পকর্মই সাম্প্রতিক সময়ের। শিল্পী কোনো ক্যানভাসে মূর্ত, আবার কোনোটিতে বিমূর্ত ধারায় ফুটিয়ে তুলেছেন মনের ভাব। সব ছবির মাধ্যম অ্যাক্রিলিক। প্রদর্শনী সম্পর্কে গ্যালারি কায়ার পরিচালক শিল্পী গৌতম চক্রবর্তী বলেন, আশরাফুল হাসান এই প্রজন্মের একজন গুণী ও নিষ্ঠাবান শিল্পী। এরই মধ্যে তিনি তাঁর নিজস্ব ভাবনা প্রকাশের ভাষা তৈরিতে এগিয়ে গেছেন। ভাবনার এবং গঠনের সম্মিলনে নিজস্ব রীতির প্রত্যেকটি কাজ নির্দ্বিধায় সমকালীন বাংলাদেশের শিল্পীদের মধ্যে তাঁকে অনায়াসে আলাদা করে চিহ্নিত করা যাবে।প্রদর্শনী আয়োজনে সহযোগিতা করেছে অটবি। প্রদর্শনী চলবে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।