রবীন্দ্রসংগীত গেয়েছেন কনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনা আধুনিক গানের শিল্পী। সম্প্রতি নিজের অ্যালবামে আধুনিক গানের পাশাপাশি গেয়েছেন নজরুলসংগীতও। এবার তিনি গেয়েছেন রবীন্দ্রসংগীত। কোনো অ্যালবামে নয়, ‘মনে কি দ্বিধা রেখে গেলে চলে’ গানটি তিনি গেয়েছেন চলচ্চিত্রের জন্য। ছবির নাম লাভ টোয়েন্টি ওয়ান। ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন রাজীব সরকার ও কমল সরকার। গত মঙ্গলবার সন্ধ্যায় গানটিতে কণ্ঠ দিয়েছেন কনা। সংগীতায়োজন করেছেন টিটন আহমেদ।কনা বললেন, ‘আগে কখনো রবীন্দ্রসংগীতে কণ্ঠ দেওয়া হয়নি। ছোটবেলা থেকেই আধুনিক ও নজরুলসংগীতের পাশাপাশি রবীন্দ্রসংগীতও শিখেছি।’কনা আরও বলেন, ‘চলচ্চিত্রে রবীন্দ্রসংগীতের ব্যবহার তো অনেক আগে থেকেই হচ্ছে। তবে ইদানীং নির্মাতারা গানগুলোর সংগীতায়োজনে নতুনত্ব আনার চেষ্টা করছেন। সব শ্রোতাই যাতে গানটি পছন্দ করেন, আমিও সেভাবেই গাওয়ার চেষ্টা করেছি।’গত বৃহস্পতিবার বাজারে এসেছে কনার পূর্ণাঙ্গ মিউজিক ভিডিও অ্যালবাম সিম্পলি কনা—দ্য মিউজিক ভিডিও অ্যালবাম।