রবীন্দ্রসংগীত নিয়ে শিরোনামহীন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে অ্যালবাম করতে যাচ্ছে শিরোনামহীন। জানা গেছে, অ্যালবামটির প্রাথমিক কাজ এরই মধ্যে শুরু হয়েছে। গানগুলোর মধ্যে রয়েছে: ‘পুরানো সেই দিনের কথা’, ‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন’, ‘গোধূলিগগনে মেঘ’, ‘কিছু বলব বলে’, ‘তুমি কি কেবলই ছবি’, ‘বাদল দিনের প্রথম কদম ফুল’।ব্যান্ডের কণ্ঠশিল্পী তুহিন বললেন, ‘বাঙালির অন্তরজুড়ে আছে রবীন্দ্রসংগীত। সেই ভালোবাসার জায়গা থেকেই রবীন্দ্রনাথের গান নিয়ে অ্যালবাম করছি। আমরা নিজেদের দৃষ্টিভঙ্গি দিয়ে গানগুলো দেখার চেষ্টা করেছি। আমাদের কাছে কদম ফুল হলো ট্র্যাফিক সিগন্যালে পেটের দায়ে শিশুদের বিক্রি করা ফুল। কথা ও সুর ঠিক রেখে শিরোনামহীনের মতো করে গানগুলো করছি। পরিবর্তন আসবে গায়কি এবং সংগীতায়োজনে।’জানা গেছে, অ্যালবামটির নাম হবে শিরোনামহীন রবীন্দ্রনাথ। পয়লা বৈশাখে অ্যালবামটি বাজারে আসবে।