রবীন্দ্রসংগীত প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার থেকে নেত্রকোনায় দুই দিনব্যাপী রবীন্দ্রসংগীত প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের নেত্রকোনা জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি অধ্যাপক মতীন্দ্র সরকার।এ সময় বক্তব্য দেন সাংবাদিক কুন্তল বিশ্বাস, সংগঠনের সাধারণ সম্পাদক অচিন্ত্য মজুমদার, পূরবী কুন্ডু প্রমুখ। প্রশিক্ষণ পরিচালনা করছেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় প্রশিক্ষক নীলোৎপল সাধ্য। প্রায় ৫০ জন স্থানীয় শিল্পী এতে প্রশিক্ষণ গ্রহণ করেন।