রবীন্দ্রসংগীত সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ঢাকা মহানগর শাখার সম্মেলন অন্য মাত্রা পাচ্ছে। একদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবর্ষ উদ্যাপন, অন্যদিকে ওয়াহিদুল হককে স্মরণ। ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে এই অনুষ্ঠান হবে ৪ ফেব্রুয়ারি। রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ সূত্রে জানা গেছে, নিয়মিত কার্যক্রমের ধারাবাহিকতা হলেও ওয়াহিদুল হক স্মরণে নিবেদিত এবারের সম্মেলন রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষে মনোজগতে নতুন আলোর উন্মেষ ঘটিয়ে সবার অংশগ্রহণে প্রেম ও স্বদেশ চেতনায় আমাদের প্রাণিত করে তুলবে। তিনি আরও জানান, ৪ ফেব্রুয়ারি সকাল ১০টায় কিশোর বিভাগ এবং বেলা তিনটায় সাধারণ বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ছয়টায় হবে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন সেলিনা হোসেন। অনুষ্ঠানে দেশের বরেণ্য শিল্পীরা গান করবেন।