রবীন্দ্রসংগীত সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল সংগীতানুষ্ঠান আর প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ঢাকা মহানগর শাখার বার্ষিক সম্মেলন। ছায়ানট সংস্কৃতি ভবনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্টি হেফাজ। সভাপতিত্ব করেন সাইফুদৌল্লা। এবারের সম্মেলন ওয়াহিদুল হক স্মরণে উৎসর্গ করা হয়। এতে শাজাহান ফারুককে সভাপতি, লোপা আহমেদকে সাধারণ সম্পাদক এবং শারমিন সাথী ইসলামকে কোষাধ্যক্ষ করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়। সকালে ছিল কিশোর বিভাগের প্রতিযোগিতা। সাধারণ বিভাগের প্রতিযোগিতা ছিল তিনটায়। কিশোর বিভাগে প্রথম পুরস্কার পায় বেহাগ জামিল খান, জারিন তাসনিম । দ্বিতীয় মায়িশা ফাসিয়া আজিজ, লাবণ্য দাস ও সুবর্ণ নজরুল খান এবং তৃতীয় পুরস্কার পেয়েছে যারিন তাসনীম ও অন্বেষা রায়। সাধারণ বিভাগে প্রথম হয়েছে সেমন্তী মঞ্জরী ও মানস ভট্টাচার্য, দ্বিতীয় ইমরানুল হক, মাকসুরা আক্তার ও দীপাঞ্জন মুখার্জি এবং তৃতীয় হয়েছে আশিকুর রহমান। সন্ধ্যায় ছিল সংগীতানুষ্ঠান।