রবীন্দ্রসংগীতে আবিদ ও এলিটা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রসংগীতশিল্পী হিসেবেও আবিদ এখন পরিচিত। আধুনিক গানের শিল্পী হিসেবে পরিচিত এলিটা। এবার দুই ঘরানার এই দুই গায়ক-গায়িকা দ্বৈতকণ্ঠে একটি রবীন্দ্রসংগীত গেয়েছেন। আবিদের দ্বিতীয় একক ‘নব আনন্দে জাগো’ অ্যালবামের জন্য গানটি তৈরি করা হয়েছে। ‘আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে’ শিরোনামের গানটির সংগীতায়োজন করেছেন মোস্তফা শাওন। ৮ জুলাই রাতে গানটিতে কণ্ঠ দেন তাঁরা।এলিটা বলেন, ‘আবিদের গাওয়া রবীন্দ্রসংগীত আমার বেশ পছন্দ। সে যখন প্রস্তাবটা দিয়েছে, মনে হলো ভালোই হবে। গানটি গাইতে গিয়ে বেশ মজার অভিজ্ঞতা হয়েছে।’আবিদ বলেন, ‘এলিটার গলায় ওয়েস্টার্ন ক্ল্যাসিক্যাল ধাঁচের গান ভালো মানায়। তাঁর সঙ্গে আমার কণ্ঠ যুক্ত হওয়ায় গানটি ভিন্নমাত্রা পেয়েছে। শ্রোতারা শুনলেই সেটা বুঝতে পারবেন।’ আগামী ঈদে প্রকাশিত হবে রবীন্দ্রসংগীত নিয়ে তাঁর দ্বিতীয় একক অ্যালবাম ‘নব আনন্দে জাগো’।