রবীন্দ্রসংগীতের শিল্পীদের নতুন সংগঠনে অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রসংগীতের শিল্পীদের নতুন একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। নাম ‘বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংসদ’। সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তা জানানো হয়। সংগঠনটির সভাপতি সুধীন দাশ, সাধারণ সম্পাদক ফাহিম হোসেন চৌধুরী। সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের প্রবীণ ও নবীন শিল্পীদের সমন্বয়ে গঠন করা হয়েছে সংগঠনটি। আজ শুক্রবার বিকেল সোয়া পাঁচটায় রাজধানীর কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে সংগঠনটি প্রথম অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানের শিরোনাম ‘অজানারে করেছি সন্ধান’।