রবীন্দ্রসংগীতের সুরে ভরা সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রসংগীত আর হারানো দিনের গানের চমৎকার এক আয়োজন সম্পন্ন হলো গত শনিবার। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন তাদের গুলশানের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে। শিল্পী রোকাইয়া হাসিনা রবীন্দ্রনাথের বিভিন্ন পর্বের গানের সঙ্গে বেশ কিছু জনপ্রিয় পুরোনো দিনের গানও শুনিয়েছেন শ্রোতাদের। অনুষ্ঠান শুরু হয়েছিল সন্ধ্যা সাড়ে ছয়টায়।‘আমি তোমারি মাটির কন্যা’ দিয়ে গানের পালা শুরু করেছিলেন তিনি। এরপর গেয়ে শোনান ‘যে ছিল আমার স্বপনচারিণী’, ‘ও যে মানে না মানা’, ‘আমি হূদয়ের কথা বলিতে ব্যাকুল’,‘ কতবার ভেবেছিনু’,‘ আমার পরান যাহা চায়’সহ বেশ কয়েকটি রবীন্দ্রসংগীত। পুরোনো দিনের গানগুলোর মধ্যে ছিল ‘ময়ূরপঙ্খী ভেসে যায়’, ‘এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যায়’ ও ‘আজ মন চেয়েছে’। কবিগুরুর ‘দূরে কোথায় দূরে দূরে’ গেয়ে গানের পালা শেষ করেন তিনি।শিল্পী রোকাইয়া হাসিনা সরকারি সংগীত মহাবিদ্যালয়ে শিক্ষকতা করছেন। ১৯৭৬ সাল থেকে তিনি বিটিভি ও বেতারে সংগীত পরিবেশন করছেন। বিটিভির বিশেষ শ্রেণীভুক্ত শিল্পী তিনি। রবীন্দ্রসংগীতে সিটিসেল-চ্যানেল আইয়ের সেরা শিল্পীর পদক পেয়েছেন।স্বদেশের ছবিধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে চলছে আলোকচিত্রী মওদুদুল আলমের ‘বাংলাদেশ মাই লাভ’ শীর্ষক একক আলোকচিত্র প্রদর্শনী। গত শুক্রবার বিকেলে অধ্যাপক আনিসুজ্জামান প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রদর্শনীর ছবিগুলোতে বাংলাদেশের নিসর্গ ও জনজীবনের দৃশ্য উঠে এসেছে। ৫ এপ্রিল পর্যন্ত প্রদর্শনী প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।নগণ্যের অবয়ব ও আত্মাকাল মঙ্গলবার থেকে ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে শুরু হচ্ছে শিল্পী তাসাদ্দুক হোসেনের পঞ্চম একক শিল্পকর্ম প্রদর্শনী ‘নগণ্যের অবয়ব ও আত্মা’। সন্ধ্যা ছয়টায় শিল্পী রফিকুন নবী প্রধান অতিথি হিসেবে ১০ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন।