রবীন্দ্রসমগ্রের তৃতীয় খণ্ড বাজারে এল
পাঠক সমাবেশ থেকে প্রকাশিত রবীন্দ্রসমগ্রের তৃতীয় খণ্ড বাজারে এসেছে। চতুর্থ খণ্ডের মুদ্রণকাজ চলছে। কবিগুরুর সার্ধশততম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর বাংলা-ইংরেজি সমুদয় রচনা, চিঠিপত্র, গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা, আলোকচিত্র ও চিত্রকর্ম নিয়ে ২৫টি খণ্ডে রবীন্দ্রসমগ্র প্রকাশের উদ্যোগ নিয়েছে পাঠক সমাবেশ। সমগ্রটির দাম ১০ হাজার টাকা। তবে আগাম পাঁচ হাজার টাকা জমা দিয়ে ২৫ খণ্ডের সমগ্রটি আগ্রহী পাঠকেরা কিনতে পারবেন। টাকা জমা দেওয়া যাবে আগামী ১৫ আগস্ট পর্যন্ত। ‘পাঠক সমাবেশ, ২৭ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা-১০০০’ ঠিকানায় ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার পাঠানো যাবে। প্রয়োজনে বিস্তারিত জানা যাবে ৯৬৬২৭৬৬, ৯৮৬১০০৩, ০১৮১৯২১৯০৮১, ০১৭১৩০৩৪৪৪০ এই নম্বরে।তৃতীয় খণ্ডে রয়েছে—কবিতা ও গান: চৈতালি, কনিকা; নাটক ও প্রহসন: কাহিনি, হাস্যকৌতুক; উপন্যাস ও গল্প: নৌকাডুবি, গোরা এবং প্রবন্ধ: বিচিত্র প্রবন্ধ, প্রাচীন সাহিত্য ও লোকসাহিত্য।