রবীন্দ্রসরোবরে শিমুলের আবৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ৭১টি কবিতা আবৃত্তি করবেন আবৃত্তিকার শিমুল মুস্তাফা। ‘আপস করিনি আমি, এই হলো ইতিহাস’ শিরোনামে অনুষ্ঠানটির আয়োজন করেছে বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি। রাজধানীর ধানমন্ডির রবীন্দ্রসরোবরে অনুষ্ঠান শুরু হবে বিকেল সাড়ে চারটায়। আবৃত্তির পাশাপাশি অনুষ্ঠানে ১৯৭১টি মোমবাতি জ্বালানো হবে, ওড়ানো হবে ৭১টি ফানুস।
২০১০ সাল থেকে প্রতিবছর ২৫ ডিসেম্বর এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। শিমুল বললেন, ‘প্রতিবছরের মতো এবারও মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের ওপর রচিত ৭১টি কবিতা আবৃত্তি করব। সেই সঙ্গে এবার থাকবে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে সমসাময়িক কবিদের কবিতাও।’