রবীন্দ্রসরোবরে একুশের অনুষ্ঠানামালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রসরোবরে অমর একুশে অনুষ্ঠানমালায় শিশুশিল্পীদের একটি পরিবেশনা l প্রথম আলো
রবীন্দ্রসরোবরে অমর একুশে অনুষ্ঠানমালায় শিশুশিল্পীদের একটি পরিবেশনা l প্রথম আলো

কেন্দ্রীয় শহীদ মিনারে ৮ ডিসেম্বর শুরু হয়েছিল সম্মিলিত সাংস্কৃতিক জোটের একুশের অনুষ্ঠানমালা। টানা ১০ দিন শহীদ মিনারে আয়োজন শেষে গতকাল ১১তম দিনে একুশের অনুষ্ঠানমালার ঠিকানা হয়েছে রবীন্দ্রসরোবরে। িবকেল সাড়ে চারটায় রবীন্দ্রসরোবরে নবীন বসন্তের মিষ্টি রোদের আলোয় দলীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন।
শুরুতে ছিল কচি সরকারের কণ্ঠে ‘এই পদ্মা,এই মেঘনা, এই যমুনা’ গানটি। এরপর সাংস্কৃতিক সংগঠন ঐতিহ্যর সদস্যরা শোনান একটি দলীয় গান। পরে একক গান শোনান সৈয়দ সায়ের হোসেন, আরিফ রহমান, জাহিদ হাসান এবং পার্থ প্রতিম মজুমদার।
গানে গানে সন্ধ্যা নামে রবীন্দ্রসরোবরে। ততক্ষণে দর্শকসারির প্রতিটি আসন পূর্ণ হয়ে যায়।
অনুষ্ঠানে আবৃত্তি শোনায় ক’জনা, প্রজন্মকণ্ঠ এবং সাম্পান। মাহবুবুল আলম চৌধুরী ‘ফাঁসির দাবি নিয়ে এসেছি’ শোনান শাহাদৎ হোসেন। ঘোষণাপত্র পাঠ করেন জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। আজ বিকেল সাড়ে চারটায় একই স্থানে থাকছে ১২তম দিনের আয়োজন। ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ আয়োজন।