রবীন্দ্রসাহিত্য থেকে চলচ্চিত্র নির্মাণ অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে সরকারি অনুদানে তিনটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেওয়া হয়। রবীন্দ্রসাহিত্য অবলম্বনে ছবি তিনটি তৈরির জন্য চার কোটি টাকার একটি বাজেট তথ্য মন্ত্রণালয়ের কাছে দেয় চলচ্চিত্র নির্মাণ কমিটি। মহম্মদ হান্নান, সৈয়দ সালাউদ্দিন জাকী এবং নুরুল আলম আতিককে ছবি তিনটি নির্মাণের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়। এদিকে এফডিসির একটি সূত্র জানিয়েছে, শেষ মুহূর্তে টাকার বরাদ্দ না হওয়ায় ছবির নির্মাণ পরিকল্পনা অনিশ্চিত হয়ে পড়েছে।চলচ্চিত্র নির্মাণ কমিটির আহ্বায়ক রাজ্জাক এখন আছেন কলকাতায়। সেখানে যাওয়ার আগে তিনি বলেন, ‘আমরা তিনজন নির্মাতাকে ছবি নির্মাণের জন্য টাকা দেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। এখন টাকা হাতে পেলেই ছবিগুলোর নির্মাণকাজ শুরু হবে।’এদিকে জানা গেছে, টাকার বরাদ্দ না হওয়ায় ছবিগুলোর নির্মাণকাজ স্থগিত করা হয়েছে।তাহলে কেন এই বাছাই কমিটি করা হলো?নাম না প্রকাশ করার শর্তে এফডিসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বললেন, ‘অর্থ মন্ত্রণালয় থেকে টাকা আসেনি, তাই ছবিগুলো হচ্ছে না। তবে এই তিনটি ছবির নির্মাতাকে আগামী বছর অনুদান দেওয়া হবে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।’